ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় ভোট চেয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কামরুল হাসান বারীর লিফলেট বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কামরুল হাসান বারী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার দিনভোর মণিরামপুরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে পথচারীদের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাউসুল মোস্তাক, আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাসার, মশিউর রহমান, হাবিবুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান বারী বলেন, শেখ হাসিনার উদ্যোগে দেশের অনেক উন্নত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, আমরা আশা করি এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে জাতির জনকের আদর্শ অনুসরন করে যাচ্ছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নানা দিকে যে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের গতি অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শের দল, এদেশে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। যদি এদেশের উন্নয়ন আমরা চাই, তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

Don`t copy text!