ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে গোলাম নুরানী আলাল জেলা পরিষদ সদস্য নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড সদস্য পদে মহাদেবপুর উপজেলায় গোলাম নুরানী আলাল নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) উপজেলা সদরের মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক জানান, নির্বাচনে তালা মার্কা প্রতিকে ৬৯ ভোট পেয়ে গোলাম নুরানী আলাল বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সদস্য নিপন বিশ্বাস টিউবওয়েল মার্কায় পেয়েছেন ২৫ ভোট। এই পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১২০ জন ভোটারের মধ্যে ১১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলেও জানান তিনি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, ইলেক্ট্রিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করে নওগাঁ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে স্বচ্ছতার সাথে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, নির্বাচিত গোলাম নুরানী আলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

Don`t copy text!