ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদারের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা যুবলীগের অন্যতম সদস্য শিপন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাস্টার সাইদুজ্জামান লিটন, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুবলীগ নেতা দাউদ হোসেন, ঝাঁপা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আকাশ হোসেন, ছাত্রনেতা দেব কুমার, ইমন হোসেন, মমিনুর রহমান, সুজন হোসেন, ফিরোজ হোসেন, বিল্লাল হোসেন, আল আমিন হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন রাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হেলাল উদ্দিন। উক্ত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার বলেন- জাতির জনকের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি। দেশবাসী শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তিনি শুধু দেশকে এগিয়ে নিচ্ছেন না, জঙ্গীবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। সকলের প্রতি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে বলেন, মহান রাব্বুল আলামিন বাংলাদেশের অগ্রগতির জন্যই শেখ হাসিনাকে বাচিয়ে রেখেছেন।

Don`t copy text!