ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোপাল গ্রামকে হারিয়ে খানপুরের জয়ের সূচনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে যশোরের খাজুরার পাঠান পাইকপাড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এ টুর্নামেনেন্টের মাধ্যমে দীর্ঘদিন পর ফুটবলপ্রেমীদের ঢলে প্রাণ ফিরে পায় পাঠান পাইকপাড়া স্কুল মাঠ।

পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক শনিবার (২৪ সেপ্টেম্বর) উদ্বোধনী খেলা দেখতে হাজির হয়। বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান।

রেফারি জিল্লুর রহমানের বাঁশিতে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে যশোরের খানপুর ফুটবল একাদশ ও মাগুরার গোপালগ্রাম ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। ট্রাইব্রেকারে খানপুর ১-০ গোলে গোপালগ্রামকে পরাজিত করে। বিজয়ী দলের আজিজুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্ট পরিচালনা করেন পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হিরা। আব্দুল মালেক শেখ ও ইউসুফ আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এটি হক গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান রোমেল, নান্দনিক ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হোসেন ও খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ সিংহ রায়।

আগামী ২৯ সেপ্টেম্বর একই ভ্যেনুতে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্ধিতা করবে যশোরের নারিকেলবাড়িয়া ফুটবল একাদশ ও হিংগারপাড়া ফুটবল একাদশ।

Don`t copy text!