ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ৩৪ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া ৩৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার পূর্ব ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সকালে এই চোরাকারবারিদের আটক করা হয়।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ’র নেতৃত্বে এসআই মোঃ মুনিরুল ইসলাম, এসআই মোঃ মহিম উদ্দিন, এসআই মোঃ মাঈন উদ্দিন, এএসআই মাসুদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজা ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার (চট্র মেট্রো ১১-৭৫০২) সহ ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। মাদক কারবারিরা হলো চট্রগ্রাম জেলা সীতাকুন্ড থানার দক্ষিন সোনাইছড়ি এলাকার মোঃ শাহ আলম’র ছেলে মোঃ জাহিদুল আলম (৩৪) ও একই এলাকার মোঃ আবু তাহের’র ছেলে মোঃ আলমগীর ওরপে মান্না (২০)।

এবিষয়ে ছাগলনাইয়া থানা পুলিশ জানান, সাম্প্রতিক সময়ে এই মাদকের চালানটি বড় চালান। মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্য ছাগলনাইয়া থানা পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের সাথে কোন আপোষ নেই। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

Don`t copy text!