ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের সংবর্ধিত করলেন আলহাজ্ব গণি আহম্মদ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৪, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া ঘোপালের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর, দ্বীন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব গণি আহম্মদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত বিশ্বসেরা কুরআন হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল’র আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) বিকাল ৩ টায় পশ্চিম ঘোপাল দূর্গাপুর সিংহনগর এলাকায় জাবালে নূর জামে মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর, দ্বীণ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ’র সভাপতিত্বে এবং মুফতী শরীফুল ইসলাম মাহমুদী’র সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ও দোয়া মহাফিল পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুধণ্যহর মাদ্রাসার মুহতামীম মুফতী মুস্তাকুন্নবী কাসেমী।

এসময় আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বিশ্বাসেরা কুরআনে হাফেজ ২০১২ সালে ভারত ও ২০১৩ সালে সৌদিআরব হতে ১ম স্থান অধিকারী হাফেজ নাজমুস সাকিব, ২০১৪ সালে সৌদিআরব হতে হাফেজ আবদুল্লাহ আল মামুন ১ম, ২০১৯ সালে জর্ডান হতে হাফেজ সাইফুর রহমান ত্বকী, ২০১৪ সালে মিশর হতে হাফেজ ক্বারী মুহাম্মদ জাকারিয়া, ২০১২ সালে সৌদিআরব হতে হাফেজ তানবীর হুসাইন ও ২০১৫ সালে মিশর হতে হাফেজ নাহিয়ান কাওসার, ২০১২ সালে সৌদিআরব হতে হাফেজ সা’আদ সুরাইল, ২০১৭ সালে ডুবাই হতে হাফেজ তরিকুল ইসলাম ও ২০১৮ সালে মিশর হতে হাফেজ মুজাহিদুল ইসলাম কুরআনে ১ম স্থান অধিকারী হওয়ায় সংবর্ধিত করেন আয়োজক কমিটি। এসময় আরো উপস্থিত ছিল এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন জায়গা থেকে আগত মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ হাজার হাজার মুসল্লি।

Don`t copy text!