ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় সরকারী বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন প্রকল্পের কাজ তদারকি এবং গুনগতমান দেখতে পরিদর্শনে আসেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার’র কার্য্যলয়, ভূমি অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প, ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসন গৃহ নির্মানের কার্যক্রম (‘ক’ শ্রেণি), ছাগলনাইয়া থানা, ঘোপাল ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেন্টার ও একটি কমিউনিটি ক্লিনিক, রাধানগর ইউনিয়ন পরিষদ ও রাধানগর ইউপিস্থ লক্ষীপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় লক্ষীপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শুকনো খাবর বিতরন সহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, স্থানীয় সরকার উপ-পরিচালক ডক্টর মন্জুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ সহ প্রশাসনিক কর্মকর্তা।

Don`t copy text!