ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন কুমার ধর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান যশোর জেলার মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও আগামী দিনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক মাস্টার রিপন কুমার ধর। তারুণ‍্য নির্ভর আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে চেয়ারম‍্যান হতে চান তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাস্টার রিপন কুমার ধর। লিফলেট বিতরণের পাশাপাশি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজারে ও ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন এ প্রার্থী। রিপন কুমার ধর বলেন, আমি চেয়ারম্যান হতে পারলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। প্রতিটি গ্রামের যুবকদের সাথে নিয়ে মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও বাল্যবিবাহ মুক্ত পরিচ্ছন্ন ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে চাই। ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে জনগণের শতভাগ আস্থা অর্জন করতে চান তিনি। এছাড়া চেয়ারম‍্যান হতে পারলে তার মাসিক সম্মানির সবটুকু এতিম ও অসহায় ছাত্রদের লেখাপড়ার কাজে ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

Don`t copy text!