ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তাহসান বধূবর উৎসব সেন্টার এন্ড এপার্টমেন্ট’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউপিস্থ দারোগাহাট উত্তর বল্লভপুর গ্রামীণ ব্যাংক সংলগ্ন জমকালো আয়োজনে তাহসান বধূবর উৎসব সেন্টার এন্ড এপার্টমেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১ টায় এ উদ্বোধন ঘোষনা করা হয়। শুভপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ইউপি সদস্য মোঃ নুর নবী মোস্তফা মেম্বার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাহসান বধূবর উৎসব সেন্টার এন্ড এপার্টমেন্ট’র উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ সিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী করিমউল্যাহ একাডেমির পরিচালক মোশারফ হোসেন খাঁন, যুবলীগ কর্মী ইন্জিঃ রিপন, মোঃ হেলাল উদ্দিন বাদশা সহ ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!