ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হরিহরনগর ইউনিয়নে প্রচারনায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী রিপন কুমার ধর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আগামী যশোর জেলার মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় নিরলস পরিশ্রম করে গণসংযোগ ও জনগণের সাথে দেখা ও নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে ভোটারদের মন জয় করে নিয়েছেন হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাস্টার রিপন কুমার ধর। তিনি দিন-রাত বিরামহীন ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে হাট-বাজার ও ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটছেন। দীর্ঘদিন ধরে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রেখে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে সুখ-দুঃখে তাদের পাশে থেকে ইতোমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে দেখা যায়, প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করেছে তিনি।
একাকাবাসীও ব্যপকভাবে সাড়া দিচ্ছেন। জানা যায়, গত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়েও তিনি থেমে থাকেনি জনগনের সাথে রেখেছে সম্পৃক্ততা। তরুণদের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে থেকেছেন। হরিহরনগর ইউনিয়নের প্রতিটা গ্রামের ভোটার জানান, চেয়ারম্যান প্রার্থী রিপন কুমার ধর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদাই পাশে থেকেছে। তার কাছে গেলে সে কাজ তিনি নিজের মনে করে করার চেষ্টা করছেন। এবং তার আলাপ ব্যবহারে আমরা ধন্য। এ জন্যই আমরা চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চাই।

Don`t copy text!