ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় কিশোর গ্যাং প্রধান সিয়াম গ্রেফতার–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ডেমরা শান্তিবাগ এলাকার শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনে স্কুল গামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় ডেমরা যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ কিশোর গ্যাং গ্রুপের লিডার সিয়ামকে আটক করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার ২৬ জুলাই র‍্যাব-১০গোয়েন্দারা তাকে আটক করেছে।

স্থানীয়রা জানায়,সিয়াম এলাকার কিশোর গ্যং প্রধান, সিয়াম ফুটপাতে হকারদের কাছ থেকে এবং ব্যাটারি চালিত অটো রিক্সার চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। র‍্যাবের হাতে আটক সিয়াম নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

মাতুয়াইল শান্তিবাগ,বাদশা মিয়া রোড, ফার্মের মোড়, ডগাইড় এলাকায় শতাধিক উঠতি বয়সী ছেলেদের নিয়ে তার একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে।

সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। নিরীহ মানুষকে নানা সময়ে মাদক দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে অর্থ আদায় করত।

সিয়ামের আটকের খবর পেয়ে শান্তিবাগ এলাকায় মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাতুয়াইল শান্তিবাগ এলাকায় মানুষের শান্তি বিনষ্টকারী সিয়ামকে গ্রেফতার করায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।

Don`t copy text!