ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় প্রবীন শিক্ষক রবিউল হোসেন’র মৃত্যুতে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৪, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউপিস্থ হাবিব উল্যাহ্ খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক রবিউল হোসেন (বাবুল) এর মৃত্যুতে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় হাবিব উল্যাহ্ খাঁন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ঘোপাল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ও উপজেলা আ’লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া রনি।

সহকারী শিক্ষক রনজিৎ দাস’র উপস্থাপনায় স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রবীন শিক্ষক মোঃ নুরুজ্জামান, পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন পাটোয়ারী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, দশম শ্রেনীর ছাত্রী ফারজানা, নবম শ্রেণীর নুসরাত জাহান।

প্রবীন শিক্ষক রবিউল হোসেন বাবুল’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল হক। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আনিসুল হক, মোঃ নজরুল ইসলাম, মরহুমের সন্তান হাফেজ আরাফাত হোসেন ইমন, নিকটাত্মীয় নুর নবী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!