ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাউল আত্মসাৎতের অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগারে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৪, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী বলেন,মূলত জেলেদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান রনি পাটওয়ারী আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালত।

জেলেদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাৎ করার মামলায় অভিযুক্ত চেয়ারম্যান রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তার জামিন না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, ৫৩ দশমিক ৬৮০ টন চাল আত্মসাৎ মামলায় অভিযুক্ত হন তার মোয়াক্কেল শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের নির্দেশে মামলার বাদি হন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী বলেন,মূলত জেলেদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান রনি পাটওয়ারী আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

গত ১৮ মে সংশ্লিষ্ট এলাকার জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণ করতে গিয়ে মৎস কর্মকতা চালের পরিমাণে হেরফের হওয়ার বিষয়টি টের পান।পরে বিষয়টি ইউএনওকে জানান। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ইউনিয়ন পরিষদ এবং লাগোয়া খাদ্য গুদাম সিলগালা করে দেয়।

Don`t copy text!