ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বাকিলা থেকে ৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে জেলা গোয়েন্দার অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুলাল চন্দ্র দেব (৩৫) নামের ১জনকে আটক করা হয়েছে।
গত রোববার (৩ জুলাই) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারাবারি কুমিল্লা জেলার বাক্ষ্মনপাড়া থানার নন্দিপাড়া গ্রামের বর্মা বাড়ির গ্রামের গিরেন্দ্র চন্দ্র দেবের ছেলে দুলাল চন্দ্র দেব। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন (রোববার) বিকালে হাজীগঞ্জের সদর ইউনিয়নের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় মাদক কারবারি দুলাল চন্দ্র দেবের কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

Don`t copy text!