ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দু’দিনব‍্যাপী আম মেলার উদ্বোধন-২০টি ষ্টলে দেশী ও বিদেশী প্রায় ১৫ জাতের আম পদর্শন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উত্তম কৃষি অনুশীলন এর মাধ‍্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ‍্য বান্ধব আম চাষে উৎসাহিত করার লক্ষ‍্যে
নওগাঁয় দু’দিনব‍্যাপী আম মেলা শুরু হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংগঠন ঘাসফুল দু’দিনব‍্যপী এই আম মেলার আয়োজন করেন।
বুধবার ২৯ জুন বিকাল সাড়ে ৪টায় নওগাঁ নওযোয়ান মাঠে আম মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক “শিক্ষা ও আইসিটি” শিহাব রায়হান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম মনজুরে মওলা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী মেলায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ঘাসফুলের সহকারী পরিচালক রাব্বানী বসুনিয়া ও সাইদুর রহমান এবং প্রজেক্ট ম‍্যানেজার নাসের বক্তব‍্য রাখেন।
মেলায় প্রায় ২০টি ষ্টলে ল‍্যাংড়া, হাড়িভাঙ্গা, আম্রপালী, আশ্বিনা, বারী-৪, বারোমসী কাটিমন, বারী-৮, বারী-৭, সুরমা ফজলী, ফজলী, গৌরমতি, নাগফজলীসহ উচ্চ-মূল‍্যের বিদেশী আমের মধ‍্যে মিয়াজাকি,
কিউজাই,আমেরিকান পালমার, চিয়াংমাইসহ প্রায় ১৫ জাতের আম প্রদর্শন করা হয়।

Don`t copy text!