ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবে তাফাজ্জল হোসেন ঢালী উবিতে শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় ২০২২ এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৭ জুন শুক্রবার বেলা এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ঢালী।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক হারুনুর রশিদ, আওলাদ হোসেন, স্বপন তালুকদার, মনির হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক শাকিল আহমেদ ও আতিকুল ইসলাম । এসময় আরো বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাসমিম আখি , পরীক্ষার্থী উম্মে হাফসা আখি ও জরিন আবাসমুম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আলমগীর হোসেন

Don`t copy text!