ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবের বহরী উবিতে সভাপতি নির্বাচিত হলেন রফিকুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণে বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ রফিকুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। গত ১৬ জুন বেলা এগারোটায় নিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের নিবার্চনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সভা পরিচসলনা করেন প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।উক্ত সভায় সভাপতি পদে মোঃ রফিকুল ইসলামের নাম প্রস্তাব করেন ম্যামেজিং কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম মৃধা ও সমর্থন করেন অপর সদস্য খকন কবিরাজ। সভাপতি পদে আর কোন প্রার্থীর নাম প্রস্তাব না থাকায় উপস্থিত সকল সদস্যদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রফিকুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য কামাল গাজী, খোকন কবিরাজ ও খোরশেদ আলম মৃধা। সংরক্ষিত মহিলা, সদস্য শেফালী, শিক্ষক প্রতিনিধি আলী আক্কাছ, অর্জুন চন্দ্র দে, মাসুদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা উপাধি উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল গাজী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহআলম প্রধান প্রমুখ ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উম্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেম।

Don`t copy text!