ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৮৫ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নাবায়ন না থাকার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদর প্রসাদপুর বাজারের পুপলার ও একতা ডায়াগনস্টিক সেন্টারসহ দেলুয়াবাড়ি রোগ মুক্তি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্স নাবায়ন না থাকায় পুপলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও ল্যাব অ্যাসিস্টেন্টের কাগজপত্রসহ লাইসেন্স না থাকার অভিযোগে একতা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশনের পরিবেশ না থাকার অভিযোগে দেলুয়াবাড়ি রোগমুক্তি ক্লিনিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হুসাইন আরিফ, স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, মান্দা থানার সহকারী উপপরিদর্শক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।#

Don`t copy text!