ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়ার বিদায় সংবর্ধনা–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৪ টায় ঘোপাল তদন্ত কেন্দ্রের সৌজন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঘোপাল তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মকবুল হোসেন’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী ও ছাগলনাইয়া) সার্কেল মাশকুর রহমান পিপিএম, বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। আমন্ত্রিত অতিথি ছিলেন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মোঃ মহসিন আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সমাজের সুশীল সমাজ সহ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়াকে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন আগত অতিথিবৃন্দ।

Don`t copy text!