ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে জাতীয় পার্টির নেতা কর্মীর স্বেচ্ছায় অব্যাহতি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং যুবসংহতির ১২ জন নেতা
গত ৩০ মে বিকাল সাড়ে পাঁচটায় মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সন্মেলন করে দলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়া দলের ত্যাগী নেতাদের অমূল্যায়ন করে একটি পকেট কমিটি ঘোষনা করার কারনে তারা দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। যারা অব্যাহতি নিয়েছেন তারা হলেন -মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী, রফিকুল ইসলাম সরকার,উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফরাজী পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল প্রধান সিডু,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম প্রধান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ইকবাল সরকার , সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর জাতীয় যুব সংহতির সভাপতি গোলাম কাদের মুকুল,সাধারণ সম্পাদক কুদ্দুস সরকার।

Don`t copy text!