ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবের বহরী উবিতে বিনা প্রতিদ্বন্দীতায় ৭ জন বিজয়ের পথে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন ও শিক্ষক প্রতিনিধি পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলা সমাজ সেবা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলী আক্কাছ, মাকসুদা বেগম, অর্জুন চন্দ্র দে,অভিভাবক সদস্য পদে ৪ জনের বিপরীতে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে ৭ জন প্রত্যাহার করে নেয়ায় বাকী ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । তারা হলেন- কামাল গাজী, খোকন কবিরাজ ও খোরশেদ আলম মৃধা । সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করলে যাচাই-বাছাইতে ১ জন বাতিল হয় এবং ১ জন প্রত্যাহার করে নেয়ায় শেফালী বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বিধি মোতাবেক নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১১ জুন ভোটগ্রহণের তারিখ।ওইদিন উল্লেখিত সকলকে নির্বাচিত ঘোষনা করা হবে।

Don`t copy text!