ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে ইয়াবা চালান মাদক ব্যবসায়ী বেলাল আটক–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ইয়াবা পাচারের সময় ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে আটক হয়েছে মাদক ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন (৪৫)। মাদক ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ভালুকিয়া তনকাজী ভুঁইয়া বাড়ির নুর মোহাম্মদ’র ছেলে। গত সোমবার রাত সাড়ে ৭ টায় নিজকুন্জরা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ বেলাল হোসেনকে ২২০০ (দুই হাজার দুই শত) ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ’র নেতৃত্বে ঘোপাল তদন্ত কেন্দ্রের এসআই ছায়েদুর রহমান পিপিএম, এসআই এনামুল হক ও সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যাবসায়ী মোঃ বেলাল হোসেনকে দুই হাজার দুইশত ইয়াবা ট্যাবলেট সহ নিজকুন্জরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী মোঃ বেলাল হোসেন’র বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ছাগলনাইয়া থানা পুলিশ।

Don`t copy text!