ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৭ দিন পর নিজ বাড়ী হতে গরু ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পৌর শহরের এক গরু ব্যবসায়ী ৭ দিন নিখোঁজের পর পুলিশ তার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে পৌর শহরের পূর্বপাড়া মহল্লা নিজ বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

স্বজনেরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। এঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির (২২ মে) বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

Don`t copy text!