ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তিন গুণী শিক্ষককে সংবর্ধনা দিলেন মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২২ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়ন মুহরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তিন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। গত শনিবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি, ঘোপাল আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ জামশেদ আলম’র সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এডভোকেট আবদুল হক, সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ভুঁইয়া এবং সাবেক ধর্মীয় শিক্ষক মৌলভী শেখ মোঃ জহুরুল হক এ তিন গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সহকারি শিক্ষক নুরুল আবসার, প্রধান শিক্ষক মোঃ মোজাহারুল হক, ম্যানেজিং কমিটির সদস্য শেখ আনোয়ার করিম, আব্দুল হামিদ খান ভাসানি, উপজেলা যুবলীগ সদস্য একরামুল হক হকসাব, মোঃ ইশরান সহ সহকারি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামশেদ আলম জানান, গুণী শিক্ষকদের সম্মানার্থে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধিত করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সাবেক প্রত্যেক গুণী শিক্ষক শিক্ষিকাদের মাঝে সংবর্ধিত করে সম্মানিত করা হবে।

Don`t copy text!