ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৪ জন আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৪ জন আসামীকে আটক করা হয়েছে। রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, মান্দা ইউপির কামারকুড়ি গ্রামের আব্দুল কুদ্দস প্রামাণিকের ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন (২৩),অন্যান্য মামলার আসামী ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামের কাবাতুল্যাহ এর ছেলে মোজাম্মেল হোসেন (৪৫) ও তৈয়বুর রহমান (৪২) এবং কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল ইসলাম (২৭)।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, রবিবার সকালে আটকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Don`t copy text!