ঢাকাশুক্রবার , ২০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২০, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলার প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কে নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অংশগ্রহন করে শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ। ৯০মিনিটের খেলা শেষে পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলার ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!