ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নৌকার পক্ষে মণিরামপুরের হরিহরনগর ইউনিয়নে প্রচার ও লিফলেট বিতরণ করলেন এস এম ইয়াকুব আলী

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম ইয়াকুব আলী মণিরামপুরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা, উন্নয়নমুলক প্রচার ও লিফলেট বিতরণ করেছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি। শনিবার হরিহরনগর ইউনিয়নের পারবাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারণামূলক নৌকা প্রতীক সম্মলিত লিফলেট বিতরণ করেন এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু কালাম আজাদ, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক হোসেন আলী, ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোহিদুর রহমান, সাংবাদিক তাজাম্মুল হোসেন, ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ, যুবলীগের সদস্য হুমায়ন কবীর, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডাক্তার লক্ষন, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, ছাত্রলীগ নেতা ফিরোজ, রাকিবুল হাসান, সাব্বির, রাজু আহমেদ, নাঈম প্রমুখ।

Don`t copy text!