ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিলেন ইয়াকুব আলী

প্রতিবেদক
admin
আগস্ট ১৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসার মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা নির্মাণকাজের জন্য অনুদান সহায়তা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী। সোমবার দুপুরে সিটি প্লাজা অফিস রুমে মুহতামিম মুফতি গোলাম রব্বানীর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন এস এম ইয়াকুব আলী।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাল হোসেন ও মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন। এস এম ইয়াকুব আলী বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখি। এছাড়া অগ্নিদুর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার এ কাজ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Don`t copy text!