ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০টি মোটরসাইকেল জব্দ 

প্রতিবেদক
admin
জুলাই ৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৫ টি মামলা সহ ২০ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) খন্দকার মোঃ ফাইসাল মুবদিউ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) ফারুক আজম সহ কনস্টেবল ওলিয়ার এই অভিযানে অংশ নেয়। মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) খন্দকার মোঃ ফাইসাল মুবদিউ বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।

Don`t copy text!