ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় বিরামপুরে ঈদ-উল-আযহা উদযাপিত

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুন) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জামাতে নামাজ পড়ান বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব আল্লামা মুফতি মোঃ আঃ হাকিম।

এসময় কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সাধারন সম্পাদক মাহমুদুল হক মানিক, যুগ্ন-সম্পাদক আরেফুর রহমান, ঈদগাহ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মারফিদুল হক, এনায়েত আলী, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাত শেষে মুসল্লীরা পশু কোরবানি দেয়।

Don`t copy text!