ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মনোয়ার শিল্পী গোষ্ঠীর পক্ষ্য থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নাট্যশিল্পী মনোয়ার হোসেন মিন্টু

প্রতিবেদক
admin
জুন ২৮, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাকির হোসেন, রাজশাহী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোয়ার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে উদীয়মান গীতিকার সুরকার নাট্যশিল্পী নাটক রচয়িতা মনোয়ার হোসেন মিন্টু পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন।রাজশাহীর পবা উপজেলার ২ নং হজুরীপাড়া ইউনিয়নের আফিনেপাল পাড়ার , কৃতি সন্তান মনোয়ার হোসেন (মিন্টু)।অসাধারণ অভিনয় এর পাশাপাশি অর্জন করেছেন, বাংলাদেশ টেলিভিশন তথ্য মন্ত্রনালয়ের একাধিক সার্টিফিকেট, তিনি একাধারে গীতিকার, সুরকার, এবং মনোয়ার শিল্পী গোষ্ঠীর মালিক ও অভিনেতা। একুশে টিভির ধারাবাহিক নাটক, আদালত, এর স্কীপ্ট রাইটার ও এটিএন বাংলায় ক্রাইম পেট্রোল এর নিয়মিত রাইটার এবং বিটিভিসহ অন্যান্য চ্যানেলের রাইটার ও তিনি। প্রায় তিন হাজারেরও বেশি ফোক আধুনিক, আধ্যাতিক, মুর্শিদী, ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের উপর একাধিক গান রচনা করেছেন,যা দলীয় সংগীত এবং একক শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বেতার সহ অন্য চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কে নতুন প্রজন্মের কাছে গানের ও বিভিন্ন নাটকের মাধ্যমে তুলে ধরছেন।আগামীতেও নতুন গান ও নাটক দেশ বিদেশের মানুষ কে উপহার দিবেন বলে জানান। পবিত্র ঈদুল আজহার আনন্দের উপলক্ষে তিনি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করেন। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় কিছু এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত, খেটে খাওয়া শ্রমিক এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা যেনো আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করতে পারি।হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ইদুল-আজহা।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার,ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বার্তা নিয়ে আসুক। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক কাজের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।আমরা মহান আল্লাহর কাছে দোয়া করবো তিনি যেনো আমাদের কে তার রহমত ও কুদরত দ্বারা হেফাজত করেন।

Don`t copy text!