ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী রতন গ্রেফতার

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধ:
শনিবার রাত ৯ টার দিকে রাজারহাটের সিংগারডাবড়ীর হাট বাজার থেকে ৪ কেজি গাঁজা সহ রতন নামের এক মাদক বিক্রেতাকে রাজারহাট থানা পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, উপজেলার সিংগারডাবড়ীহাট বাজারের মায়ের দোয়া হোটেলের সামন থেকে শনিবার রাত ৯ টার দিকে অভিনব কায়দায় আমের খাঁচার ভেতর লুকানো ৪ কেজি গাঁজা বহন করার সময় কুড়ারপাড় গামী একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ অটোটি থামিয়ে ৪ কেজি গাঁজা সহ রতনকে আটক করে।

২৪/৬/২০২৩ ইং শনিবার রাতে রাজারহাট থানায় মাদকদ্রব্য আইনে মাদক ব্যবসায়ী রতনের নামে একটি মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন ওসি মোঃ আব্দুল্লাহিল জামান। যার মামলা নং-১৮। কিছুদিন পূর্বে গাঁজার বড় চালানসহ রতন রাজারহাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ওই সময় থানায় দায়েরকৃত মামলায় জামিনে বের হয়ে আবারো জমজমাট মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার কথা জানালেন রাজারহাট থানার ওসি।

Don`t copy text!