ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে আকলিমা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু-DBO-news

প্রতিবেদক
admin
জুন ২৪, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁয় শ্যালো মেশিন চালিত ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে আকলিমা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। নিহত শিশু আকলিমা আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন এর আজিপুর পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলাম এর মেয়ে ও পাশ্ববর্তী অর্জুনী বাহারুল উলুম নুরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানিয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার ২৪ জুন সকালে আকলিমা আক্তার মাদ্রাসায় যাবার পথে পাকা গ্রামীন পাকা রাস্তা পার হবার সময় বে-পরোয়া গতীতে আসা একটি ভুটভুটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ভুটভুটির নীচে চাপাপড়ে দূর্ঘনাস্থলেই তার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
সড়ক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানিয় চেরাগপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শিবনাথ মিশ্র। মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শিশুর পরিবার, স্বজন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 

Don`t copy text!