ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সাভারে মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবাল,ঢাকা জেলা যুবলীগের নেতা এস এস জাহেরুল আহসান ফারুক, সাভার পৌর ৭ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা রাজা সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করে একটি শক্তিশালী দলে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Don`t copy text!