মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১১জুন আনুমানিক সময় দুপুর ২ঃ৩০এর দিকে লৌহজং উপজেলার খান বাড়ি মোড় সংলগ্ন এরিয়াতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক তল্লাশী করে ৩২টি ড্রাম থেকে আনুমাণিক ৫০,০০০০০( পঞ্চাশ লক্ষ ) পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে অবৈধ চিংড়ির রেনু পোনা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস সিকদার এর উপস্থিতিতে চিংড়ির রেনু পোনা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

