ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ইঞ্জিল চালিত লছিমন-করিমন ভটভটি উল্টে মাহাবুব নামে এক জন নিহত ও ৩ জন আহত -DBO-news

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নওগাঁর আত্রাইয়ে ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত গাড়ীর চালক মাহাবুব (১৮) উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে। আহতরা হলেন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল(৪৫) সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল(৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, গাড়িটি মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে অপর দুই দিক থেকে ভ্যানগাড়ী আসায় তাদের সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি গাড়ী উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ীর চালক মাহাবুব মারা যায় এবং ৩জন আহত হয়।
এ ব্যাপারে আত্রাইউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে অবজারভেশন চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Don`t copy text!