শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
(১০এপ্রিল)শনিবার দেউলভোগ কালীমন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জলিল পাঠানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংবিধান বিশেষজ্ঞ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ওমুন্সীগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নোমান মিয়া,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ইলিয়াস আলী,জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদির প্রমূখ।এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল্লাহ সেলিম প্রমুখ।
সম্মেলন শেষে মোঃমোজাহিদুল ইসলাম কে শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার কে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি করার নির্দেশ দেয়া হয়।

