ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতু হতে যশোর পর্যন্ত নতুন রেল সংযোগের শুভ উদ্বোধন-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১০, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলওয়ের সেকশন লাইন নির্মান কাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার বেলা বারোটায় ভাঙ্গার বামনকান্দা রেল জংশন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তিনি।

এসময় রেল মন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। তিনি বলেন, এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে যশোর এর সাথে ঢাকার রেল যোগাযোগ সরাসরি স্থাপন হবে। তিনি আরো জানান, এ বছরের সেপ্টেম্বর মাসে ফরিদপুরের ভাঙ্গার সাথে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

 

তিনি আরো বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন নির্মাণ চলমান রয়েছে। খুব দ্রুত এই রুটে রেল চলাচল শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ৬৪ জেলায় রেল নেয়ার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে ভারসাম্যপূর্ণ পরিকল্পনা নিয়ে রেল এগিয়ে যাচ্ছে। গত ১২/১৩ বছরে দেশে রেলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রেল ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। রেলে গতি এসেছে।

এসময় ভাঙ্গা-যশোর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আলম, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন

Don`t copy text!