ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার-DBO-news

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর মোহনপুরে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টার সময় মোহনপুর উপজেলার সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জেলা পরিষদের নতুন পুকুরের পাড় থেকে বিকৃতি অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন পুকুর পাড় দিয়ে চলাচল করতে গিয়ে দুগ্ধ পায়। ওই মানুষের লাশের দুগন্ধ হতে পারে এমন সন্দেহ জাতীয় জরুরী ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে মোহনপুর থানার পুলিশ জেলা সিআইডি ক্রাইম ফিল্ট ম্যারেজমেন্টের সহযোগিতার ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনাম যুবকের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পাশ থেকে শিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, ” উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত করার পাশা পাশি তাঁর মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।”

Don`t copy text!