ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-DBO-news

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. ইউছুফ, প্রচার সম্পাদক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সাদমান সময়, মোহাম্মদ ইমাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দলমতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে। এ সময় উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকাটি ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়েছে।

Don`t copy text!