ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ছাগলনাইয়া জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ছাগলনাইয়া উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা আক্তার শিল্পী।

উপজেলা যুব উন্নয়ন’র সহকারী কর্মকর্তা নেজামুল হক ভুঁইয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ভুঁইয়া, সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, মহামায়া গণ-পাঠাগার এর সভাপতি মোঃ ইউনুস খাঁন ও মাঠকর্মী মামুন মিনার।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন প্রশিক্ষনার্থীদের প্রায় ৩০ জন যুবকদের মাঝে যাতায়ত ভাতা, প্রশিক্ষণ নেওয়া ৬০ জন যুবকদের মাঝে সনদ ও ৩ জন যুবককে চেক বিতরণ করে আয়োজক কমিটি। এসময় আরো উপস্থিত ছিল উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সহ আরো অনেকে।

Don`t copy text!