ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় সততা সংঘের সদস‍্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নওগাঁ শহরের বোয়ালিয়া উচ্চ বিদ‍্যালয় মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার ১ নভেম্বর দুপুর ১ টায় “দেশ গড়ার শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক মাহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক এমপি ও স্কুল ম‍্যানেজিং কমিটির সভাপতি বেগম শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী এবং স্কুলের দাতা সদস‍্য শহিদুল আলম, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিত মজুমদার ও শিক্ষার্থী ফাইজা ফারুকী রিফতী। অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ‍্যালয়ের সততা সংঘের ১১ জন সদস‍্য এবং ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন ও স্কুল ব্যাগ, ছাতা, জামিতি বক্স, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এ সময় দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব‍্যক্তিগন উপস্থিত ছিলেন।

Don`t copy text!