ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে গরীব অসহায় মানুষের মাঝে ১৫ টাকা কেজি চাউল বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দরিদ্রদের জন্য স্বল্পমূলে খাদ্য বিতরণ কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ বাজারে এ চাউল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার এস.এম মারুফুল হক এর উপস্থিতিতে বিতরণকালে উপস্থিত ছিলেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, ডিলার নিজাম উদ্দীন গাজী প্রমূখ। বিতরণকালে ট্যাগ অফিসার মারুফুল হক বলেন- মানবতার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সব সময় গরীব দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীব মানুষের মাঝে এই স্বল্পমূলে চাউল বিতরণ করেন এই সরকার। রাজগঞ্জ বাজারে ডিলার মো. নিজাম উদ্দীম গাজী’র মাধ্যমে চালুয়াহাটি ইউনিয়নের অত্র এলাকার মোট ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কার্ডধারী ১৫ টাকা কেজি হিসেবে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।

Don`t copy text!