ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু, ৪৫৬ জনের করোনা শনাক্ত -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৮ জনে। মৃতদের একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুজনেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।

একই সময়ে আরও ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ।

বুধবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Don`t copy text!