ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির হাত হাজারও আ.লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত: কাদের-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির হাত হাজারও আ.লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত: কাদের

বিএনপি এ দেশের জন্য রক্ত দেয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাত হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত। বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।

ওবায়দুল কাদের শুক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ দেশের জন্য রক্ত দেয়নি; বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে এবং স্বস্তি দেয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম।

তিনি বলেন, বিএনপির হাতে এ দেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

কাদের বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।

ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি দেশ ধ্বংসের অ্যাজেন্ডা নিয়ে এসেছে, তারা সব পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে।

১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন।

Don`t copy text!