ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রথম পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সেসময় রাষ্ট্রপতি সাথে থাকবেন রাষ্ট্রপতির পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে দুইটায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে।

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মতর্কাবৃন্দ।

রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

পরে রাষ্ট্রপতি জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।
সন্ধ্যা সাতটার পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Don`t copy text!