ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ফুটবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হবে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)
বাংলাদেশ নারী ফুটবল দলের সফলতার আনন্দের রেশ এখনো কাটেনি। দলের খেলোয়াড়দের নিয়ে আনন্দউল্লাস এখনো চলছে। এর মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেশে বসেই আরেকটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দেখতে পাবেন। মূলত এটি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইপর্ব হলেও চারটি দেশের মধ্যে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। আগামী বুধবার থেকে এ টুর্নামেন্ট শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এএফসি এশিয়া কাপের মূলপর্বে খেলার জন্য বাছাইপর্বের এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, নেপাল, ইয়েমেন খেলবে। অনূর্ধ্ব-১৭ বয়সের যুবাদের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বে এক নম্বরে থাকতে হবে। মূলপর্ব অনুষ্ঠিত হবে ২০২৩ সালে বাহরাইনে। ইতিমধ্যে অন্যতম দল ভুটান বাংলাদেশে চলে এসেছে। বিকেএসপিতে তারা অনুশীলন করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সামনে এখন মূল লক্ষ্য হচ্ছে মাঠে বিপুল দর্শকের উপস্থিতি নিশ্চিত করা। গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হবার পর দেশে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ধরে রাখার প্রচেষ্টা আছে তাদের মধ্যে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ দল যাতে ভালো করে সে প্রচেষ্টাও আছে।

সামনের টুর্নামেন্টে বাংলাদেশের যে দলটি খেলবে তাদের তৈরি করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমি থেকে। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে এ একাডেমিতে ৪২ জন ফুটবলারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদের সবার বয়স ১৭ বছরের নিচে। সম্পূর্ণ আবাসিক সুবিধা-সম্বলিত এ একাডেমিতে বিভিন্ন ধরনের সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। সারা দেশের ৬৪ জেলা থেকে খেলোয়াড় নির্বাচন করেছেন কোচরা। এখানে তাদের খাওয়া-দাওয়াসহ সবকিছু একাডেমি বহন করে।

বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক বলেছেন, আমাদের খেলোয়াড়দের মনোবল চাঙ্গা। নারী ফুটবল দলের বিজয়ে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। টুর্নামেন্টের অন্যান্য দলও শক্তিশালী। বিশেষ করে ইয়েমেন এবং সিঙ্গাপুর অনেক ভালো দল। তারপরও আমাদের ফুটবলাররা ভালো ফলাফল করার চেষ্টা করবে। তিনি বলেন, বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ টিম পুরোটাই এলিট একাডেমির। তাদের উন্নত প্রশিক্ষণ রয়েছে। হোমগ্রাউন্ডে খেলার ইতিবাচক দিকও আছে। সব ঠিক থাকলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবার ক্ষেত্রে এগিয়েই আছে।

এবারের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই ১০টি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। স্বাগতিক বাংলাদেশ পড়েছে ই গ্রুপে। ১০টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা পাঁচ রানার্স আপ খেলবে মূল পর্বে। এএফসি এশিয়া কাপের বাছাইপর্বে উদ্বোধনী দিনে ইয়েমেন খেলবে ভুটানের সঙ্গে। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। শুক্রবার ভুটানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ঐ দিন সিঙ্গাপুরের প্রতিপক্ষ ইয়েমেন। ৯ অক্টোবর রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ইয়েমেনের বিরুদ্ধে। আর সিঙ্গাপুরের প্রতিপক্ষ ভুটান।

Don`t copy text!