ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সম্রাটের জামিন বাতিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৯, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবশেষে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার ২৯ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই অনুমতি দেয়।

এদিকে আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে, গত ২২ আগস্ট সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে, এজন্য তাকে আদালতে পাসপোর্ট জমা দেওয়া এবং অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্ত দেওয়া হয়।

এর আগে গত ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এরমধ্যে গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছে সম্রাটকে।

Don`t copy text!