ঢাকাশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডা.সেব্রিনা ফ্লোরার অবস্থা উন্নতি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৬, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এখন তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্য বিষয়ক এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্ত নালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল।

এমনকি এর ফলশ্রুতিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন যাবৎ কিছুটা ভালো আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া তার সিটি রিপোর্টও ভালো এসেছে। যদিও বাঁ দিকের ফুসফুস কিছুটা আ’ক্রা’ন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার অ’সুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক (আইইডিসিআর) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Don`t copy text!