ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড.মসিউর রহমান,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর সাম’রিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্ম’দ।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।

আলোচনাসভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন।পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কা’মনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কা’মনা করা হয়।

Don`t copy text!